রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

আন্তঃবিশ্ববিদ্যালয় হকিতে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৫ এএম

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতার ফাইনালে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ৪-১ গোলে জাতীয় বিশ্ববিদ্যালয়-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ এবং ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গণে বন্ধুত্ব’ প্রতিপাদ্য নিয়ে গত ১৫ এপ্রিল শুরু হওয়া চারদিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এগুলো হলো— ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। চারদিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা ও ক্রীড়াসুলভ মনোভাবের প্রদর্শন।

Link copied!