প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে “সাব-প্রজেক্ট টিমের জন্য আর্থিক ব্যবস্থাপনা” শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই কর্মশালার আয়োজন করা হয়।
উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে Higher Education Acceleration and Transformation (HEAT) প্রকল্প ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। এছাড়াও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, কম্পট্রোলার, প্রকল্প ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. নাসির উদ্দিন এবং হিট প্রকল্পের সিনিয়র ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. মনসুরুজ্জামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রকল্পভিত্তিক আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সঠিক ব্যয় পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকরা আশা করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
