রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

ফুলছড়ির চরাঞ্চলে সৌর বিদ্যুতের আলো

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম

প্রথম পর্যায়ে চরাঞ্চলের ২০টি পরিবারের মধ্যে সৌর বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে

দেশে চলমান তেল সংকটের মধ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনে স্বস্তির আলো নিয়ে এসেছে সৌর বিদ্যুৎ।

উপজেলার চর রসুলপুর এলাকায় বেসরকারি সংস্থা সবুজ যুব জোটের উদ্যোগে, দ্য আর্থ সোসাইটি ইকো লিডারশিপের সহযোগিতা এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহায়তায় সৌর বিদ্যুৎ সুবিধা চালু করা হয়েছে।

শনিবার বিকেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সবুজ যুব জোটের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক শামীম আল সাম্য।

প্রথম পর্যায়ে চরাঞ্চলের ২০টি পরিবারের মধ্যে সৌর বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ সুবিধা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

চরবাসীরা জানান, এতদিন সন্ধ্যার পর তাদের একমাত্র ভরসা ছিল ল্যাম্প বা কুপি। কিন্তু তেলের সংকটের কারণে সেই আলো জ্বালানোও কঠিন হয়ে পড়েছিল। এখন সৌর বিদ্যুতের মাধ্যমে তাদের ঘরে ফিরেছে নিরবচ্ছিন্ন আলোর নিশ্চয়তা।

তাদের মতে, এই উদ্যোগ শুধু আলোর সুবিধাই নয়, বরং শিশুদের পড়াশোনা এবং দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও স্বাভাবিক করে তুলবে।

গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে এমন উদ্যোগ স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Link copied!