রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণী

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম

পুরস্কার বিতরণী

জামালপুরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও এসএসসি ভোকেশনাল শাখার পরীক্ষার্থীদের বিদায়, পুরস্কার বিতরণী এবং বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম জাকির হোসেন মনা, সিএমসি, চিফ এক্সিকিউটিভ, ইয়াং কনসালট্যান্স এবং চেয়ারম্যান, আইএমসিবি, বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউর রহমান শফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শোরেফুল আনছারি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম এবং শিক্ষক মোঃ মনিরুল জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করে ভবিষ্যতে সফল হওয়ার আহ্বান জানান।

এসময় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তারা তাদের স্মৃতিময় স্কুল জীবনের কথা স্মরণ করেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Link copied!