শনিবার ১৮, এপ্রিল ২০২৬

শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --

কুমিল্লা শিক্ষা বোর্ডে আন্তঃকলেজ ভলিবল প্রতিযোগিতা শুরু

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১০ পিএম

আন্তঃকলেজ ভলিবল প্রতিযোগিতা

এ.কে পলাশ,কুমিল্লা
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-এর উদ্যোগে “ক্রীড়া নৈপুন্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃকলেজ ভলিবল প্রতিযোগিতা শনিবার (১৮ এপ্রিল) কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামসুল ইসলাম। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্রীড়া হচ্ছে উৎকর্ষ সাধনের অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ-নিজেকে সেভাবেই গড়ে তুলতে হবে।”

এই প্রতিযোগিতায় বোর্ডের সুধারাম ও ময়নামতি অঞ্চলের ২০টি কলেজের মোট ২১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজ-এর অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা বোর্ডের উপ-সচিব (প্রশাসন) মোঃ মাসুম মিল্লাত মজুমদার। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী ক্রীড়া কর্মকর্তা মোঃ সাঈম মিয়া।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত উপস্থাপনায় সঞ্চালনা করেন আবুল হাসনাত বাবুল ও বদরুল হুদা জেনু।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হয়।

Link copied!