প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পিএম
চাঁদপুরের কচুয়া উপজেলায় মেধা বৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ডুমুরিয়া সেকান্দর আলী মুন্সী নূরানী, করিমজান বিবি হাফিজিয়া মাদ্রাসা এবং মোসাম্মত শিরিনা আক্তার মহিলা হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার যৌথ উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী প্রায় ১০০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা, সমাজসেবক ও প্রবাসী আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন ও মোঃ ফয়সাল, শাহপুর দরবার শরীফের খলিফা মাওলানা মামুনুর রশিদ আল-আজহারী, মাওলানা জাহাঙ্গীর হোসাইন আল-ক্বাদেরী এবং সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম আকাশ প্রমুখ।
বক্তারা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এতিম ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ উদ্যোগ প্রশংসনীয়।
অনুষ্ঠানে মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ বাচ্চু মিয়া, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল কালাম, মাওলানা ফয়জুর রহমান আল-ক্বাদেরী, ডা. মোঃ মোস্তাক আহমেদ শাহীন আল-ক্বাদেরী, মাওলানা মোহাম্মদ জাহিদ হোসেন আল-ক্বাদেরী, প্রধান শিক্ষক মাওলানা মোঃ হেলাল উদ্দিন, কড়ইয়া ইউনিয়ন যুবদলের আইন বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেনসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের পুরস্কার গ্রহণ করে।
অনুষ্ঠানের একপর্যায়ে মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া এবং তাঁর সহধর্মিনী মোসাম্মত শিরিনা আক্তারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
