প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পিএম
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের মায়ের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
জানাজায় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী অংশ নেন। পরে জানাজা শেষে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুলবারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
এছাড়াও কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
