মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের দাবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৭ এএম

মৌলভীবাজার সদর হাসপাতালকেমেডি কেল কলেজ করার দাবি এমপি নাসের রহমানের

মৌলভীবাজার সদর হাসপাতালকে ৪০০ শয্যায় উন্নীত করে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরের জন্য জোরালো দাবি জানিয়েছেন এম নাসের রহমান।

বাংলাদেশ পার্লামেন্টের অফিশিয়াল প্যাডে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ দাবি জানান।

চিঠিতে তিনি উল্লেখ করেন, বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালটি ২৫০ শয্যা বিশিষ্ট হলেও রোগীর চাপ এবং স্বাস্থ্যসেবার চাহিদার তুলনায় তা অত্যন্ত অপ্রতুল। জেলার ক্রমবর্ধমান জনসংখ্যা এবং আশপাশের উপজেলার রোগীদের চাপ বিবেচনায় হাসপাতালটির সক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।

প্রস্তাবে তিনি বলেন, হাসপাতালটি ৪০০ শয্যায় উন্নীত করা হলে বিদ্যমান অবকাঠামো ও খালি জায়গা ব্যবহার করে সহজেই একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন সম্ভব। এতে জেলার শিক্ষার্থীরা স্থানীয়ভাবে চিকিৎসা শিক্ষার সুযোগ পাবে এবং একই সঙ্গে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান ভবনের পাশাপাশি নতুন ভবন নির্মাণ এবং বিদ্যমান স্থাপনা সংস্কারের মাধ্যমে প্রয়োজনীয় একাডেমিক ও আবাসিক সুবিধা গড়ে তোলা যেতে পারে। এর ফলে চিকিৎসক সংকট কমবে এবং স্বাস্থ্যখাতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়বে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি।

এদিকে স্থানীয়দের মতে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে মৌলভীবাজারসহ আশপাশের অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং সিলেট বিভাগের চিকিৎসা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Link copied!