প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৩ পিএম
বাংলাদেশের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৬ প্রকাশ করেছে। সোমবার (৬ এপ্রিল) বোর্ডের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়।
প্রকাশিত নীতিমালায় পরীক্ষা পরিচালনার সার্বিক দিকনির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব, কেন্দ্র সচিবদের জন্য জরুরি নির্দেশনা, পরীক্ষার্থীদের আসন ব্যবস্থা, পরীক্ষা চলাকালীন শৃঙ্খলা রক্ষা, নকল প্রতিরোধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ফলাফল প্রকাশ সংক্রান্ত নিয়মাবলি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে।
এছাড়া, মোট ২৩টি গুরুত্বপূর্ণ বিষয় এই নীতিমালায় তুলে ধরা হয়েছে, যা দাখিল পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মানুগভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।
