মঙ্গলবার ০৭, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ০৭, এপ্রিল ২০২৬ -- : -- --

কুবির মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে মাহবুব-তানভীর

মংক্যএ মার্মা,কুবি প্রতিনিধি

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পিএম

সভাপতি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক তানভীর মাহিম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর মাহিম।

সোমবার (৬ এপ্রিল) সংগঠনের বিদায়ী সভাপতি মো. সাইদুল হাসান ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন সাইফ ইসলাম, শাইমা আক্তার শুর্মি, মো. নাইম সরকার, নুসরাত জাহান সরকার, শায়লা ইসতারা উর্মি, মুনিয়া আফরোজ, মারজান মিতু, আসমা আক্তার, উপানন্দ সরকার, ইব্রাহিম ভূঁইয়া, সানিয়া ইসলাম, সাইফুল ইসলাম, নাজমুন নাহার, তানজিনা আক্তার ও মো. নাজমুল হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ শিকদার, রুবাইয়া প্রমি, নূর মোহাম্মদ পরশ, হাজেরা আক্তার, শায়ের সাব্বির, নাফিসা তাবাসসুম, ইমরান মুন্সী বায়েজিদ, সামিয়া আলম ও তাসনুভা নওশীন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. নাইম খান অপু। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. হাছান উজ্জামান, মাইশারা ময়না, মো. আসাদুজ্জামান, তামান্না আক্তার ও তৌহিদুল ইসলাম।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন দপ্তর সম্পাদক মো. রাকিব মিয়া, অর্থ সম্পাদক সিফাত উল্লাহ, প্রচার সম্পাদক শ্রাবণী দাস, ক্রীড়া সম্পাদক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক কাসফিয়া নওরীন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাব্বির হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফারজানা লিজা, ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান লিয়া এবং যোগাযোগ সম্পাদক ওমর ফারুক।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন রফিকুল হাসান লিমন, সুমাইয়া আক্তার, মিনহাজ চৌধুরি, জাফরিন তাসনিম ও রায়হান তানভীর।

নবনির্বাচিত সভাপতি মাহবুব আলম বলেন‚ ‘কুবিতে নিজের শেকড় মুরাদনগরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া পরম সৌভাগ্যের। সভাপতির এই গুরুদায়িত্বকে আমি একটি পবিত্র অঙ্গীকার হিসেবে দেখছি। ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করা এবং শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে থাকাই হবে আমাদের মূল লক্ষ্য। এই পথচলায় আপনাদের সবার দোয়া ও গঠনমূলক পরামর্শ একান্ত কাম্য।’

সাধারণ সম্পাদক তানভীর মাহিম বলেন‚ ‘দায়িত্ব আমানত এবং বিশ্বাসের প্রতীক। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করতে চাই। সংগঠনের ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহমর্মিতা জোরদার করার পাশাপাশি নবীন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং একটি সৌহার্দপূর্ণ পরিবেশ গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আশা রাখি সকলের সহযোগিতায় আমরা একটি শক্তিশালী ও কার্যকরী সংগঠন হিসেবে গড়ে তুলতে পারবো।’

উল্লেখ্য, ঘোষিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

Link copied!