গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম
বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬ -- : -- --
ফাইল ফটো
প্রয়োগভিত্তিক শিক্ষার অংশ হিসেবে গণ বিশ্ববিদ্যালয় (গবি)-এর ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা গাজীপুরে জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেড পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) অনুষদের তত্ত্বাবধানে এবং প্রতিষ্ঠানটির সহযোগিতায় একাডেমিক ও শিল্পখাতের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়।
লাইভস্টক এক্সটেনশন কোর্সের অংশ হিসেবে আয়োজিত এ কার্যক্রমে অংশ নেন অনুষদের ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা। সফরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক ড. মাহমুদা উম্মে রায়হান।
পরিদর্শন শেষে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী আনসারুজ্জামান সিয়াম বলেন,‘ওষুধ শিল্পের উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান নিয়ন্ত্রণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিল্প ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভের সুযোগ হয়েছে। এছাড়াও তাত্ত্বিক জ্ঞানের সাথে ব্যবহারিক অভিজ্ঞতার এই সমন্বয় শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ট্যুর আমাদের ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুত করতে সহায়ক এবং দেশীয় ওষুধ খাত সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।’
কৃষি অনুষদের এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মাহমুদা উম্মে রায়হান জেন্ট্রি ফার্মাসিউটিক্যালসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,‘
আমি মনে করি আমি যদি শিক্ষার্থীদের অনুপ্রেরণা বা উৎসাহ দিতে পারি তাহলে আমি সফল।’
উল্লেখ্য, এ সময় ভেটেরিনারি অনুষদের ১৩তম ব্যাচের পক্ষ থেকে জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ডিরেক্টর (PMD) ডাঃ মোঃ হাসান আব্দুল্লাহ এবং সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডাঃ এম. এ. ইব্রাহিম খলিল।