তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম
বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬ -- : -- --
ফাইল ফটো
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এ উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আনার লক্ষ্যে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) ফর হায়ার এডুকেশন’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে কর্মশালাটি আয়োজন করে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিএনকিউএফ বাস্তবায়নের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, সামঞ্জস্যতা এবং আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতাকে বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হলে শিক্ষাক্রম, মূল্যায়ন পদ্ধতি এবং গবেষণার মান উন্নয়নে একযোগে কাজ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
কর্মশালায় সভাপতিত্ব করেন বেরোবি আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। তিনি একইসঙ্গে কী-নোট স্পিকার হিসেবে বিএনকিউএফ-এর কাঠামো, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব এবং ড. মোঃ সজিব মিয়া।