বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন চেয়ারম্যান

সাব্বির,মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০১:০২ পিএম

অধ্যাপক মো: আবু বক্কর সিদ্দিকী

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) -এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মো: আবু বক্কর সিদ্দিকী। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত অধ্যাপক আবু বক্কর সিদ্দিকী একজন অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক হিসেবে সুপরিচিত। তার নেতৃত্বে বিভাগের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি বিভাগের সার্বিক উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ লক্ষ্যে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সফল নেতৃত্বে বিভাগের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Link copied!