বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬ -- : -- --

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

সাব্বির,মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পিএম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি, গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং সামগ্রিক অগ্রগতির জন্য ইউজিসির সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে গবেষণাভিত্তিক শিক্ষা ও বিশ্ববিদ্যালয়গুলোর পারস্পরিক সমন্বয় বাড়ানো অত্যন্ত জরুরি।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

Link copied!