বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

সপ্তাহে ছয় দিন ক্লাস শিক্ষাপ্রতিষ্ঠানে, চলবে অনলাইনেও

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম

শিক্ষার্থীর। ছবি: সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পরিচালনায় সমন্বয় আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী সময়ে ছয় দিন ক্লাসের মধ্যে তিন দিন অনলাইনে ও তিন দিন সশরীরে নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আপাতত ছয় দিনের ক্লাস কার্যক্রম শুরু হবে। এর মধ্যে তিন দিন অনলাইন, তিন দিন অফলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। “যদি কোনো সমস্যা সামনে আসে সংশোধন করা হবে। তবে অফলাইনের ক্লাসও শিক্ষকরা স্কুলে এসে নেবেন।”

মন্ত্রণালয় জানায়, জোড়-বিজোড় দিনের ভিত্তিতে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয় হবে। তবে প্র্যাকটিক্যাল ক্লাস অবশ্যই স্কুলে এসে নেওয়া হবে।

ঢাকা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামীকাল বুধবার আরও একটি জরুরি সভা ডাকা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে, এই নিয়ম ঢাকাসহ শহর এলাকায় সীমাবদ্ধ কি না, তা পরবর্তীতে চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।

Link copied!