বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

ইউআইটিএস-এ শুরু হলো ‘ফিউচারনেশন’ প্রোগ্রাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম

ফাইল ফটো

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ইউআইটিএস এর শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে শুরু হয়েছে বিশেষ প্রোগ্রাম ‘ফিউচারনেশন’। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)-এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বমানের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ লাভের (আপস্কিলিং এবং ইকোনোমিক অপর্চুনিটি) সুবিধা পাবেন।

ফিউচারনেশন একটি অত্যাধুনিক টেকনোলজি প্ল্যাটফর্ম, যেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে ইউআইটিএস-এর শিক্ষার্থীরা ব্রিটিশ কাউন্সিল থেকে এক মাস মেয়াদী বিশ্বমানের অনলাইন ইংরেজি সার্টিফিকেট কোর্স করার এক অনন্য সুযোগ পাবেন। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ইংরেজি ভাষার দক্ষতা অর্জনে এই কোর্সটি বিশেষ ভূমিকা রাখবে।

ইংরেজি কোর্সের পাশাপাশি এই প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের জন্য আরও থাকছে:

১। গ্লোবাল স্কলারশিপ ও ওপেন কোর্স: বিভিন্ন আন্তর্জাতিক স্কলারশিপের তথ্য এবং উন্মুক্ত কোর্স করার সুযোগ।

২। প্রফেশনাল সিভি তৈরি: আধুনিক ও মানসম্মত জীবনবৃত্তান্ত (সিভি) তৈরির স্বয়ংক্রিয় সুবিধা।

৩। দক্ষতা মূল্যায়ন (সেল্ফ-এসেসমেন্ট): নিজের বর্তমান দক্ষতা যাচাই ও উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিত করার ব্যবস্থা।

৪। চাকরির বাজারে সংযোগ: সরাসরি নিয়োগকর্তা ও কর্মসংস্থানের বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার সুযোগ।

ইউআইটিএস কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে এই সুবর্ণ সুযোগ গ্রহণ করার জন্য দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে আহ্বান জানিয়েছেন।

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/uM34f6q5773n16t3A

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://platform.futurenation.gov.bd/

Link copied!