বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

চুয়েটে ‘উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি’র ৫১তম সভা

চুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম

চুয়েটের উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির ৫১তম সভায় সভাপতিত্ব করছেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক কমিটি ÒCommittee for Higher Studies & Research (CHSR)Ó- এর ৫১তম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ মার্চ (বুধবার) ২০২৬ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএইচএসআর-এর চেয়ারম্যান ও চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়।

সভায় চুয়েটের চলমান উচ্চশিক্ষা ও গবেষণা প্রকল্প বিষয়ে নানাবিধ আলোচনা করা হয়। এতে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সম্মানিত অভ্যন্তরীণ সদস্য ও বহিঃসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!