শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬

শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬ -- : -- --

এমসিসি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ০৯:২০ এএম

প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি

জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব (এমসিসি), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন কার্যনির্বাহী পরিষদে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।মঙ্গলবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন চারুকলা ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, কমিটি হস্তান্তর ও বক্তব্য পর্ব-সব মিলিয়ে ছিল আনন্দ ও উদ্দীপনায় ভরপুর এক স্মরণীয় দিন।

এর আগে সোমবার অনুষ্ঠিত হয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব, জাককানইবি-এর ২য় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬। নির্বাচনের মাধ্যমে ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ কামাল ইবনে ইউসুফ অন্তর এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইনজামুল হক অভি ফকির।এছাড়া সহ-সভাপতি আসহাদুল্লাহ আল গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিয়া জামান, কোষাধ্যক্ষ রাশেদুল হাসান রাতুল।

নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন রুহানা আক্তার রিমি, নাওয়ার জাহান, ইফসানুর রশিদ আরিয়ান ও জিহানুল আমিন ভূইয়া।অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাসুম মিয়া ও সাধারণ সম্পাদক কামরুল হাসান তুষার। এ সময় উপস্থিত ছিলেন মাশরুফা শারমিন এ্যানি, ফুয়াদ মুন্না এবং প্রতিষ্ঠাকালীন সদস্য নাইমুল ইসলাম মঈন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ইকবাল মাহমুদের নেতৃত্বে রবিউল ইসলাম ও অপূর্ব রায়-এর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জিহানুল আমিন ভূইয়ার নেতৃত্বে ফারজানা আনজুম বর্ষা ও রাইয়ান-এর দল রানার্স আপ হয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হন রবিউল ইসলাম শাকিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবটির প্রধান উপদেষ্টা ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল।

এছাড়া উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাহমুদা শিকদার, আব্দুল করিম, সাবরিনা মেহরিন রাহা এবং শিক্ষক ড. তরিকুল ইসলাম।বক্তারা বলেন, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব শিক্ষার্থীদের চিন্তাশীলতা, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নবনির্বাচিত কমিটি এই ধারাবাহিকতা আরও এগিয়ে নেবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Link copied!