সোমবার ০৯, মার্চ ২০২৬

সোমবার ০৯, মার্চ ২০২৬ -- : -- --

চবি উপাচার্য ও উপ-উপাচার্যের সাক্ষাতে চবিসাস নেতৃবৃন্দ

চবি প্রতিনিধি

প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৭ পিএম

উপাচার্যে র সাথে নবনির্বাচিত চবিসাস নেতৃবৃন্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) দুপুর একটায় উপাচার্য ও উপ-উপাচার্য দপ্তরে এ সাক্ষাৎ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন চবিসাসের নবনির্বাচিত সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, সহ-সভাপতি আজিম সাগর, সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর ও প্রচার সম্পাদক গোলাম রাব্বি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মহসিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফুয়াদ মন্ডল, সদ্য সাবেক সভাপতি জানে আলম, সদ্য সাবেক সহ-সভাপতি সুমন বাইজিদ ও সাবেক সাধারণ সম্পাদক ইমাম ইমু।

উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান নতুন কমিটির সকলকে অভিনন্দন ও শুভ কামনা জানান। তাঁরা জানান, বিশ্ববিদ্যালয়কে গতিশীল রাখার জন্য সাংবাদিকদের ভূমিকা অনন্য। গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভালোমন্দ তুলে ধরার আহ্বান জানান তাঁরা। 

Link copied!