বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ -- : -- --

ডিপিডিসিতে নির্বাহী পরিচালক নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ নভেম্বর পর্যন্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১১:৪২ এএম

ডিপিডিসিতে নির্বাহী পরিচালক পদে চাকরি, বেতন প্রায় দেড় লাখ টাকা

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) নির্বাহী পরিচালক (টেকনিক্যাল), ইঞ্জিনিয়ারিং পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। চুক্তিভিত্তিক এ পদে আগ্রহী প্রার্থীদের আগামী ৩ নভেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থী মাসিক মূল বেতন পাবেন ১ লাখ ৪৯ হাজার টাকা। এর বাইরে থাকছে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

পদের নাম নির্বাহী পরিচালক (টেকনিক্যাল), ইঞ্জিনিয়ারিং। আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকলে আবেদন করা যাবে না।

প্রয়োজনীয় অভিজ্ঞতা

সরকারি খাতের প্রার্থী: বিদ্যুৎ খাতে কমপক্ষে ১৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানির প্রার্থী: বিদ্যুৎ খাতে অন্তত ১৮ বছরের অভিজ্ঞতার পাশাপাশি উপমহাব্যবস্থাপক বা সমমানের পদে কিংবা তার ওপরের পদে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেসরকারি খাতের প্রার্থী: বিদ্যুৎ খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন বা বিতরণ প্রতিষ্ঠানে পরিকল্পনা, প্রকল্প ব্যবস্থাপনা কিংবা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা ও নিয়োগের মেয়াদ

২০২৬ সালের ৭ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

প্রাথমিকভাবে সর্বোচ্চ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ ৬৫ বছর বয়সসীমা সাপেক্ষে চুক্তির মেয়াদ আরও দুই দফায় তিন বছর করে বাড়ানোর সুযোগ রয়েছে।

বেতন ও অন্যান্য সুবিধা

নির্বাচিত প্রার্থীর মাসিক মূল বেতন হবে ১ লাখ ৪৯ হাজার টাকা। এ ছাড়া মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া, বছরে দুটি উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ ভাতা হিসেবে মূল বেতনের ২০ শতাংশ দেওয়া হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটে দেওয়া অনলাইন আবেদনব্যবস্থার মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি

আবেদন ফি ৩ হাজার টাকা। ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট অথবা ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের মাধ্যমে ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ

৩ নভেম্বর ২০২৬।

Link copied!