মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬

মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ -- : -- --

ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পিএম

ফাইল ফটো

দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও এডহক কমিটি বাতিল ঘোষণা করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এ সংক্রান্ত একটি জরুরি অফিস আদেশ জারি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জারি করা অফিস আদেশে জানানো হয়, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে নতুন এডহক কমিটি গঠনের লক্ষ্যে ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩ (খ)’ অনুসরণে দায়িত্ব বণ্টন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী: জেলা সদরে অবস্থিত মাদ্রাসাগুলোতে সভাপতি পদে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি)। জেলা সদরের বাইরে অবস্থিত মাদ্রাসাগুলোতে সভাপতি পদে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি)। বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দায়িত্ব পালন করবেন।

একই সাথে দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে নির্ধারিত বিধিমোতাবেক নতুন এডহক কমিটি অনুমোদনের প্রস্তাব প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।আদেশে আরও উল্লেখ করা হয়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ীই এই কমিটিগুলো বাতিল করা হয়েছে।

Link copied!