মঙ্গলবার ১৩, অক্টোবর ২০২৬

মঙ্গলবার ১৩, অক্টোবর ২০২৬ -- : -- --

গোবিপ্রবির গ্রন্থাগার ও পরিবহন দপ্তরে আকস্মিক পরিদর্শনে উপাচার্য

আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সেবার মানোন্নয়নে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ও পরিবহন দপ্তর আকস্মিক পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

সোমবার (১২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ দুটি দপ্তর পরিদর্শন করেন তিনি। এ সময় দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম, সেবার মান এবং দাপ্তরিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন উপাচার্য।

পরিদর্শনকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের বই ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা এবং গ্রন্থাগারের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেন অধ্যাপক ড. মো. সোহেল হাসান।এ ছাড়া পরিবহন দপ্তরের কার্যক্রম, যানবাহন ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট সেবার বিভিন্ন দিক পর্যালোচনা করেন তিনি। এ সময় বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব করতে এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Link copied!