মঙ্গলবার ১৩, অক্টোবর ২০২৬

মঙ্গলবার ১৩, অক্টোবর ২০২৬ -- : -- --

হাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের 'মার্চ ফর ইনসাফ': ১৮ ডিসেম্বরের মধ্যে ওসমান হাদী হত্যার বিচারের আল্টিমেটাম

হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৫ এএম

সংগৃহীত

শহীদ ওসমান হাদীর অনুসারীরা বেঁচে থাকতে এদেশকে ভারতীয় শৃঙ্খলাবদ্ধ হতে দিব না মার্চ ফর ইনসাফ তিন দফা দাবির অংশ হিসেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এমন মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

গতকাল আজ রবিবার (১১ অক্টোবর) বিকেলে ৪:৩০ টায় মার্চ ফর ইনসাফের অংশ হিসেবে শহীদ ওসমান হাদি হত্যার বিচার,গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই,পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এই তিন দাবি নিয়ে হাবিপ্রবির প্রধান ফটকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের এমন মন্তব্য করেন।

মন্তব্য করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন,১৯৭১ সালে আমরা ৯ মাস যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছি।কিন্তু তারা তাঁদের সিনেমাতে এটিকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে দেখায়।২০২৪ এ আমরা ভারতের সেবাদাস থেকে আমরা এ বাংলাদেশকে মুক্ত করেছি।তারা আমাদের জুলাইয়ের এই আয়োজনকে বলে মেটিকুলাস ডিজাইন। আমরা জানতে চাই,এতকিছুর পরেও ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হয় কিভাবে? দিনের পর দিন ফেলানীকে সীমান্তের তারকাঁটায় ঝুলিয়ে রাখা হয়। প্রতিবছর সীমান্তে ৩৫-৪০ জনকে মেরে ফেলে রাখাই কি বন্ধু রাষ্ট্রের নমুনা?বারংবার আমাদের দেশের রাজনীতিবিদরা ক্ষমতায় আসার জন্য বারংবার বন্ধু রাষ্ট্রের কাছে গিয়ে দস্তক্ষত দিয়ে আসে।যতদিন শহীদ ওসমান হাদীর অনুসারীরা বেঁচে আছে ততদিন আমরা এদেশকে ভারতীয় শৃঙ্খলাবদ্ধ হতে দিব না।তিনি আরও বলেন, আজ নতুন করে অনেকেই বলার চেষ্টা করে শহীদ ওসমান হাদী কে? তার লড়াই কি? শহীদ ওসমান হাদী হলো এমন একটা চরিত্র যেই চরিত্রটা বাংলাদেশের মধ্যেবিত্ত মুসলমানের দীর্ঘদিনের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিমানের এক মেলবন্ধন। ১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদী হত্যার বিচার না হলে হাদীর অনুসারীরা সহ আপামর জনগণ রাজপথে নেমে পরবে মর্মেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় হাবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ফয়সাল মোস্তাক,হাবিপ্রবি ইসলামি ছাত্র শিবিরের মিডিয়া সম্পাদক আহমদ সহ ইনকিলাব মঞ্চের বিভিন্ন ইউনিটের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

Link copied!