প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
নাটোর জেলা পরিষদ ২০২৫–২৬ অর্থবছরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে। এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন ২০২৫ সালের এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বোচ্চ ফল—জিপিএ ৫.০০ অর্জনকারী শিক্ষার্থীরা। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২১ ডিসেম্বর ২০২৫।
যোগ্যতা
আবেদনকারীকে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী ছাত্র–ছাত্রী হতে হবে।
শিক্ষার্থীকে নাটোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
সরকারি অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অধ্যয়নরত থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
জেলা পরিষদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
ডাকযোগে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কিংবা নাটোর জেলা পরিষদ অফিসে সরাসরি আবেদন জমা দেওয়া যাবে।
২১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদন পৌঁছাতে হবে।
আবেদনের সঙ্গে যে কাগজপত্র প্রয়োজন
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ/মতামত
নাটোর জেলার স্থায়ী বাসিন্দা এবং পরিবারের আর্থিক অসচ্ছলতার সনদ (মেয়র/ইউএনও/ইউপি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত)
পরীক্ষার মার্কশিটের সত্যায়িত কপি
সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (প্রধান শিক্ষক বা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত)
বিস্তারিত তথ্য
আবেদন সংক্রান্ত সব তথ্য জেলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে:
https://www.zpnatore.gov.bd
