শুক্রবার ২৫, সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার ২৫, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

শ্রীমঙ্গলে হাইল হাওরে জালে আটকা অজগর উদ্ধার

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

সংগৃহীত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের বিলে মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপকে দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে।

 

জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাইল হাওরের উকুলবেড়ির বিলে মাছ ধরতে জাল ফেলেন স্থানীয় জেলে রুমন মিয়া। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জাল তুলতে গিয়ে দেখেন, জালে একটি অজগর সাপ পেঁচিয়ে আটকা পড়েছে।

 

পরে তিনি বিষয়টি স্থানীয় সাবেক মেম্বার তাহের আলী সব্দরকে জানান। সাবেক মেম্বার খবর দেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে ছুটে যান।

 

এ সময় সাবেক মেম্বার তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় মাছের জাল কেটে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

 

পরে উদ্ধারকৃত অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, সাপটি সুস্থ রয়েছে এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে উপযুক্ত বনে অবমুক্ত করা হবে।

 

Link copied!