মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ এএম
শুক্রবার ২৫, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
সংগৃহীত
মৌলভীবাজারে অভিনব কৌশলে মুদি দোকানের ক্যাশ থেকে ২ লাখ ১৩ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। বোরকা পরা দুই নারী চোর চক্রের সদস্য এই ঘটনা ঘটিয়েছে। পুরো ঘটনাটি ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়।
বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের মনু নদের পাড়ে চাঁদনীঘাট মাছ বাজারের সম্মুখে জিহান এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকানে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজন নারী বোরকা পরে দোকানে প্রবেশ করে। একজন নারী দোকানের বাইরে দাঁড়িয়ে দোকান মালিক ফয়েজ আহমদকে আইসক্রিম কেনার বাহানায় ব্যস্ত রাখে এবং কৌশলে তাকে ক্যাশ থেকে আড়াল করে রাখে। এই ফাঁকে অপর নারী দ্রুত গতিতে ক্যাশ বাক্সের কাছে গিয়ে ২ লাখ ১৩ হাজার টাকা হাতিয়ে বোরকার ভেতর লুকিয়ে ফেলে এবং দ্রুত সটকে পড়ে।
ভুক্তভোগী দোকান মালিক ফয়েজ আহমদ বলেন, সিসিটিভি ফুটেজ দেখেও নারীদের চিনতে পারিনি। মুখ ঢাকা ছিল। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমি প্রশাসনের সহযোগিতা চাই।
তিনি জানান, বিষয়টি ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। পুলিশ ফুটেজ সংগ্রহ করে চোর চক্রকে শনাক্তের চেষ্টা করছে।