বৃহস্পতিবার ১৭, সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১৭, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

সোসাইটি অব বাংলাদেশী ফার্মাসিস্ট কমিটির সভাপতি আরিফুল,সম্পাদক মারুফ

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ফার্মেসি শিক্ষার্থী ও পেশাজীবীদের সংগঠন সোসাইটি অব বাংলাদেশী ফার্মাসিস্ট (এসবিপি)-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইউনিটের উপদেষ্টা পরিষদ ও ১ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

প্রথম কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরিফুল ইসলাম। সহ-সভাপতি মো. শিফাত হোসাইন ও সৌরভ চন্দ্র বর্মণ। সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুল্লাহ-আল-মারুফ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সিয়াম আহমেদ, হিমেল আহমেদ ম্যাক্স ও বাধন বিশ্বাস।

কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন আলহাজ হোসাইন দুর্জয়। যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন তানভীর আহমেদ ও আব্দুল্লাহ আল মেহেদী। কমিটিতে নারী কল্যাণ সম্পাদক হিসেবে রয়েছেন মারুফা জাহান মীম ও সহকারী নারী কল্যাণ সম্পাদক তাসলিমা তাবাসসুম নোমি। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম মুন্তাসির ও সহকারী অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন বুকুল বিশ্বাস। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মো. নাহিদুল ইসলাম।

কমিটিতে শিক্ষা ও পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল আরেফিন আবির এবং সহকারী শিক্ষা ও পরিকল্পনা সম্পাদক হিসেবে রয়েছেন সুমন আহমেদ।
ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে রয়েছেন কাওসার মাহবুব। তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উসামা বিন আলম এবং সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে রয়েছেন সাইফুল্লাহ আল মাসিফ। এছাড়াও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাগর আহমেদ মিয়া এবং প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন খালিদ হাসান সৌরভ।

কমিটির কার্যনির্বাহী সদস্য ১১ জন। তারা হলেন,ইসরাত জাহান এলা, শেখ আরাফ নিহাল,মো.শাহহাত হোসেন সিয়াম,ফিরোজ তালুকদার,মো. সাগর হোসেন, ইরফান খান, খান মোহাম্মদ তানভীর, জুনায়েদ হোসাইন তানিম, রাকিবুল ইসলাম মিশন এবং মো. নুররবী হাসান।

উপদেষ্টা পরিষদে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, ড. এম. গোলাম সাদিক, ছাত্র উপদেষ্টা ড. এ.এইচ.এম. খুরশিদ আলম, ড. মো. আজিজ আব্দুর রহমান এবং ড. মো. আব্দুল আলিম আল-বারী।

এছাড়াও উপদেষ্টা পরিষদে রয়েছেন রেনাটা পিএলসি-এর উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক মো. ওবায়েদুল ইসলাম, মো. আসাদুজ্জামান, আনোয়ার সাদাত, মো. আরিফুল ইসলাম, মো. রাবিউল আলম ও রফিকুন নবী।

Link copied!