বৃহস্পতিবার ১৭, সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১৭, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

বেরোবিতে আধুনিক রিডিং ও সেমিনার রুমের উদ্বোধন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) শহিদ ফেলানী হলে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে শহিদ ফেলানী হলের নিচতলায় আনুষ্ঠানিকভাবে আধুনিকায়ন করা রিডিং রুম ও সেমিনার রুমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার অনুকূল পরিবেশ সৃষ্টিতে আমরা বদ্ধপরিকর। শহিদ ফেলানী হলের বিভিন্ন সমস্যা আমরা ধাপে ধাপে সমাধান করছি। গরমের দিনে বা পরীক্ষার সামনে শিক্ষার্থীরা যেন কোনো প্রকার বিঘ্ন ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারেন, সেজন্য এসি রুম ও পর্যাপ্ত আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান এবং শহিদ ফেলানী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোছাঃ সিফাত রুমানা উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে হলের সহকারী প্রভোস্টবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Link copied!