প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম
জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যুরো বাংলাদেশ। ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর (ডিবিএ) পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। পদটিতে আবেদন করতে প্রার্থীর ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ব্যুরো বাংলাদেশ;
পদের নাম: ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর;
পদসংখ্যা: ১;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: মাসিক ৭৫,০০০-১,২০,০০০ টাকা;
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ;
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর;
কর্মস্থল: ঢাকা;
আবেদনের যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইটি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি আবশ্যক। কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইটি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অগ্রাধিকারযোগ্য।
অভিজ্ঞতা: ৫-৭ বছর;
আবেদন যেভাবে -
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬;
আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
