বৃহস্পতিবার ১৭, সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১৭, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

লক্ষ্মীপুরে জিপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ইকন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-রামগঞ্জ মহাসড়কের আলীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আলীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি জিপের সঙ্গে ইকনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইকন রামগঞ্জ আর এস এম নেটওয়ার্কের সিনিয়র টেকনিশিয়ান ছিলেন। দুর্ঘটনার সময় তার সঙ্গে থাকা আরও দুই সহযাত্রী বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। নিহত ইকন রামগঞ্জ পৌরসভার জগতপুর গ্রামের যুগী বাড়ির বাসিন্দা। তিনি মাত্র তিন দিন আগে বিয়ে করেছিলেন।

Link copied!