মঙ্গলবার ১৫, সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ১৫, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন নেতৃত্বে জিম-অমিয়

আসিফ রাইয়ান জিম । জাকারিয়া তালুকদার অমিয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলচ্চিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটির ২৩তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আসিফ রাইয়ান জিম এবং সাধারণ সম্পাদক হিসেবে লোকপ্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের  জাকারিয়া তালুকদার অমিয় দায়িত্ব পেয়েছেন। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) সংগঠনটির নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।

কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আরিফ আহমেদ। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের ইমতিয়াজ আহমেদ আলআমীন (রূপম), সমুদ্রবিজ্ঞান বিভাগের ফারিয়া মমতাজ, লোকপ্রশাসন বিভাগের হেলেনা আক্তার এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মো. ইফতেখার হায়দার রাকিব।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এ কে এম তানভীর হাসান নিপু, যুগ্ম সম্পাদক হিসেবে খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের আরাফাত ই আফতাব এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের সিরাজুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
প্রোডাকশন সেক্রেটারি হয়েছেন সমুদ্রবিজ্ঞান বিভাগের মো. রবিন মিয়া এবং সহকারী প্রোডাকশন সেক্রেটারি হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সৌরভ হোসাইন রিপ্পি। মিডিয়া ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সমুদ্রবিজ্ঞান বিভাগের রাতুল সরকার।

চলচ্চিত্র গবেষণা ও উন্নয়নবিষয়ক সম্পাদক হয়েছেন সমাজকর্ম বিভাগের আদিবা সালেহা। অফিস ও আর্কাইভ সম্পাদক হিসেবে কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের রিপন মিয়া, স্ক্রিনিং ও ফেস্টিভ্যাল সম্পাদক হিসেবে সমুদ্রবিজ্ঞান বিভাগের গৌরব পাল এবং ভিজ্যুয়াল ও আর্টস সম্পাদক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের উম্মে খাদিজা খুসবু দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের হুমায়রা হিম, মো. আবু সাঈদ নোমান ও ঋত্বিক তালুকদার; স্থাপত্য বিভাগের তাইফা রহমান তাহেরা ও নূর হোসাইন নয়ন এবং সফটওয়্যার প্রকৌশল বিভাগের মিরাজ মৃধা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ২২তম কার্যনির্বাহী কমিটির কার্যক্রম ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে নতুন কমিটি চোখ ফিল্ম সোসাইটিকে আরও এগিয়ে নেবে। নতুন নেতৃত্বে চলচ্চিত্র প্রদর্শনী ও নির্মাণ, গবেষণা, প্রকাশনা, উৎসব এবং শিল্প-সংস্কৃতিনির্ভর বিভিন্ন কার্যক্রম আরও বিস্তৃত ও সক্রিয়ভাবে পরিচালিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Link copied!