রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬

রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

সংগৃহীত

 

বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসিতে ক্রনিক কেয়ার কো-অর্ডিনেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

 

ঢাকায় আগামী ১৪, ১৫, ১৬, ১৭ ও ২০ সেপ্টেম্বর এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানের নাম: বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি

 

পদের নাম: ক্রনিক কেয়ার কো-অর্ডিনেটর (সিআরসি)

দায়িত্বসমূহ: নির্ধারিত সেলস টার্গেট অর্জনে কাজ করা। প্রতিষ্ঠানের ক্রনিক কেয়ার-সংক্রান্ত কার্যক্রম সমন্বয় করা।

ওয়াক-ইন ইন্টারভিউ

তারিখ: ১৪, ১৫, ১৬, ১৭ ও ২০ সেপ্টেম্বর ২০২৬

সময়: সকাল ১১টা

স্থান: সারা টাওয়ার, ১১/এ, লেভেল-২, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে সরাসরি সাক্ষাৎকারস্থলে উপস্থিত হয়ে ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে।

 

এসবি/

Link copied!