হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
বুধবার ০৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি নবি হাসান অলিপ ও সাধারণ সম্পাদক কাবির আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আর্নিকা আক্তার এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ হাবিবুল বাশার।
সহসভাপতি পদে ফাইরুজ মুত্তাকি,যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফারহান রহমান নাইস, সাংগঠনিক সম্পাদক (ডিবেট ডেভেলপমেন্ট) পদে শিহাব আল মুস্তাকিম, সাংগঠনিক সম্পাদক (প্রশাসনিক) পদে মেহেদী হাসান সাকিব, প্রচার সম্পাদক পদে তাসমিয়াহ এবং দপ্তর সম্পাদক পদে এম এম আর এস শিবলী মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি আর্নিকা আক্তার তার অনুভূতি ব্যাক্ত করে বলেন, “এই দায়িত্ব আমার জন্য অত্যন্ত সম্মানের এবং একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকারের। Debating Society of HSTU -এর চলমান কার্যক্রমকে আরও সুসংগঠিত, গঠনমূলক ও গতিশীল করার লক্ষ্যে আমরা কাজ করতে চাই। যুক্তিবোধ, মুক্তচিন্তা ও নেতৃত্বের বিকাশে একটি সুন্দর ও কার্যকর বিতর্কচর্চার পরিবেশ গড়ে তোলাই হবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় Debating Society of HSTU -কে আরও সমৃদ্ধ ও এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।
সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল বাশার বলেন, ডিবেটিং সোসাইটি অব এইচএসটিউ হাবিপ্রবির প্রাচীনতম সংগঠন। প্রতিষ্ঠাকালীন থেকেই বিতার্কিকদের বিতর্কচর্চাসহ বিতর্কের উন্নয়নে কাজ করে গেছে। আগামী এক বছর আমি হাবিপ্রবিতে বিতর্কের উন্নয়নে কাজ করে যেতে বদ্ধপরিকর।