প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন শিবগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিফ সাফি সভাপতি এবং চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমন হোসেন সাধারণ সম্পাদক হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে ২৪ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সহসভাপতি হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জায়েদ হাসান আয়ান। যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকা তোহরা, সাংগঠনিক সম্পাদক-১ শাহাদাত হোসেন (সংস্কৃত) এবং সাংগঠনিক সম্পাদক-২ মোহা. রায়হান আলী (গণিত)। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন রানু আহমেদ (রাষ্ট্রবিজ্ঞান)।
বৃত্তি ও মানবসম্পদবিষয়ক সম্পাদক রাশিদা ইসলাম বর্ণা (চিকিৎসা মনোবিজ্ঞান), নারী বিষয়ক সম্পাদক মুনিরা আক্তার সুমা (ফিশারিজ), আপ্যায়ন সম্পাদক-১ আসাদ রায়হান (মার্কেটিং) এবং আপ্যায়ন সম্পাদক-২ মো. মহসিন আলী (শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান)।
দপ্তর সম্পাদক-১ আসাদুজ্জামান আসিফ (রসায়ন), দপ্তর সম্পাদক-২ মোহা. ইব্রাহিম হাসান (রাষ্ট্রবিজ্ঞান), প্রচার সম্পাদক-১ ওবাইদুল ইসলাম (দর্শন) এবং প্রচার সম্পাদক-২ মোহা. ইয়াকুব আলী (আরবি) দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবে মাহিন আল হাসান (উদ্ভিদবিজ্ঞান) ও আলী হাসান তাওরাত ইসলাম (ইসলামিক স্টাডিজ) রয়েছেন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন শাহাদাত হোসেন (ফারসি), মোহা. নুরুল ইসলাম (উদ্ভিদবিজ্ঞান), মোহা. জসিম উদ্দীন (বাংলা), মোহা. রিয়াজ (ফোকলোর অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ), মোহা. শাহরিয়ার রানা (আন্তর্জাতিক সম্পর্ক), কারিনা আক্তার মুন্নি (রাষ্ট্রবিজ্ঞান) এবং মোহা. শামীম রেজা (আরবি)।
কমিটি ঘোষণার সময় সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কামরুল আহসান ও পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের অধ্যাপক ড. আহমেদ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া সদ্য বিদায়ী সভাপতি রবিউল আওয়াল, সাধারণ সম্পাদক কাওসার এবং সমিতির সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
