ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম
শুক্রবার ০৪, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
সভাপতি সোহাগ-সম্পাদক নাফিজ
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত সামাজিক সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা)-এর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. সোহাগ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নাফিজ হাসান দায়িত্ব পেয়েছেন। আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঊষা এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি শাহরিয়ার লিমন ও সাধারণ সম্পাদক মোস্তাক মাহমুদ তৌফিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সোহাগ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে অণুজীববিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিজ হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাহাবুর রহমান অন্ত ও মোঃ শোয়েব আক্তার। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জয়ন্ত কুমার, সৌরভ ও মায়মুনা মোকাররমা ছোঁয়া দায়িত্ব পেয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে শাকিল আহমেদ ও প্রত্যয় সাহা, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে সুমন্ত মুখার্জি, ক্রীড়া সম্পাদক হিসেবে রাকিবুল হাসান রিফাত, সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে জান্নাতুল নাঈম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সৌমিত্র বিশ্বাস, প্রচার সম্পাদক হিসেবে শোভন মজুমদার, সহ-প্রচার সম্পাদক হিসেবে জিসান আফরান, দপ্তর সম্পাদক হিসেবে রাজু আহমেদ রাজন, সহ-দপ্তর সম্পাদক হিসেবে হাসান ইব্রাহিম জনি, কোষাধ্যক্ষ হিসেবে আব্দুল আহাদ, ছাত্রীবিষয়ক সম্পাদক হিসেবে মুহাসিনা খাতুন এবং সহ-ছাত্রীবিষয়ক সম্পাদক হিসেবে সুমাইয়া শিমুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফ আহমেদ, সানজিদা সুলতানা ও সুমন হোসেন।
নবগঠিত কমিটির সভাপতি মো. সোহাগ উদ্দিন বলেন, উষার আলোয় আলোকিত হোক আগামীর কালীগঞ্জ। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহাসিক সংগঠন উষার যবিপ্রবি শাখার সভাপতি নির্বাচিত হয়ে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। এটি কালীগঞ্জের শিক্ষার্থীদের একটি আবেগের জায়গা। ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি এবং সবার মধ্যে মেলবন্ধন গড়ে তোলাই আমাদের মুখ্য উদ্দেশ্য। নতুন কমিটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি সংগঠনের সামাজিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে কাজ করবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাফিজ হাসান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা), কালীগঞ্জ, ঝিনাইদহ-এর যবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এই দায়িত্বকে আমি সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব হিসেবে দেখছি। যবিপ্রবিতে অধ্যয়নরত কালীগঞ্জের শিক্ষার্থীদের ঐক্য, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে চাই। সবার সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।”