প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ এএম
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে পর্তুগাল সরকার। পর্তুগাল সরকারের অর্থায়নে পরিচালিত এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।
পর্তুগাল শুধু ইউরোপের অন্যতম প্রাচীন রাষ্ট্রই নয়, দেশটি এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। আটলান্টিক মহাসাগরের দক্ষিণ-পশ্চিম তীরে অবস্থিত শান্ত, ছিমছাম এই দেশটি এখন উচ্চশিক্ষার এক সম্ভাবনাময় ঠিকানা। কম খরচ, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সুযোগ-সব মিলিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পর্তুগাল হতে পারে এক অনন্য সম্ভাবনার দেশ।
সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ;
*জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক ১২৫০ ইউরো ভাতা;
*ইউরোপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোয় পড়ার সুযোগ;
*পর্তুগিজ ভাষা শিক্ষা বা ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুবিধা;
*আন্তর্জাতিক ও ইউরোপীয় চাকরির বাজারে উন্নত কর্মসংস্থানের সম্ভাবনা;
*স্বাস্থ্যবিমা ও ভিসা সহায়তা;
প্রয়োজনীয় নথিপত্র
*অনলাইন আবেদনপত্র;
*পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি;
*মোটিভেশন লেটার;
*বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র;
*সংশ্লিষ্ট শিক্ষাগত সনদপত্র;
*ভাষাদক্ষতার সনদ (টোফেল/আইইএলটিএস বা সমমানের সনদ);
*সুপারিশপত্র;
*সিভি বা রেজুমে;
*বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী অন্যান্য নথিপত্র
আবেদনের যোগ্যতা
*স্নাতকের জন্য মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য থেকে স্নাতক ও পিএইচডির জন্য সংশ্লিষ্ট বিষয়ে
স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ইংরেজি বা পর্তুগিজ ভাষায় দক্ষ হতে হবে;
আবেদনের পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬।
