মঙ্গলবার ১৮, আগস্ট ২০২৬

মঙ্গলবার ১৮, আগস্ট ২০২৬ -- : -- --

আওয়ামীপন্থীদের দেশবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ 

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১১:৫৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

সারদেশে আওয়ামীপন্থী শিক্ষক ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা এবং দেশবিরোধী গোপন কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (১৭ আগস্ট) দুপুর পৌনে দুইটায় বিশ্বিবদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিল শুরু করে সংগঠনটি। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে প্রশাসন ভবনের নিচতলা ঘুরে ভবনটির সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে সমাপ্ত হয়।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর, সাব্বির হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, তাপস অধিকারী, রিফাত হোসেন, নয়ন হোসেন, আবু সাঈদ রনি, মোহাম্মদ আলীসহ সংগঠনটির দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিলে তারা "অ্যকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন," "আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন," "ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন," "বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই," "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই," "ভারত যদি বন্ধু হও, খুনি হাসিনাকে ফেরত দাও," "আওয়ামী লীগের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও," ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ," "ছাত্রদল সজাগ রবে, ষড়যন্ত্র রুখে দিবে," "শিক্ষা ঐক্য প্রগতি, ছাত্রদলের মূলনীতি," "নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গিকার" ইত্যাদি স্লোগান দেন।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষ নিয়ে যারা দীর্ঘদিন বিরোধী দল, মতকে দমন ও অন্যায় অত্যাচার করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। ফ্যাসিবাদীদের ঠিকানা এই বাংলার মাঠিতে আর হবে না।"

Link copied!