প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১১:১৯ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা জেলা সমিতির ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. তানভীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দেব চন্দ্র শীল নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি বিদায়ী সভাপতি মো. রাফসান জানি ও বিদায়ী সাধারণ সম্পাদক মো. রাহাত ইসলাম নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
নবনির্বাচিত সভাপতি তানভীর হোসেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের এবং সাধারণ সম্পাদক দেব চন্দ্র শীল জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের শিক্ষার্থী।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আলফি আক্তার (আইইআর) ও মাসুম খান ফয়সাল (ফাইন্যান্স)। যুগ্ম সাধারণ সম্পাদক জেবা আনিকা চৌধুরী (আইইআর), আবু-বক্কর টিটু (আইইআর), মো. মোবারক হোসেন (এপিএম) এবং অরিন্দম মোর্শেদ অর্ণব (ডিভিএম)। সাংগঠনিক সম্পাদক ঐন্দ্রিলা রয় (ডিভিএম), মো. মাহিন ভূঁইয়া (আইআর), ইশরাক আতিক (আইসিই) ও সাফিন আহমেদ (আইবিএ)। অর্থ সম্পাদক সাদিদ হোসেন (ইকোনমিকস), উম্মে সাবরিনা প্রমি (আইবিএ) ও শেখ জোবায়ের হোসেন (আইবিএ)।
আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন খালিদ বিন জাহির (ডিভিএম) ও মাশরাফি জামান চৌধুরী (স্ট্যাটিস্টিক্স)। দফতর সম্পাদক নাজমুল ইসলাম সানিম (টিএইচএম), ভিনসেন্ট জেফারসন গমেজ (ম্যানেজমেন্ট), নোমায়েত ইসলাম মারুফ (টিএইচএম) ও জান্নাতুল আক্তার মিম (ফাইন্যান্স)। আইটি বিষয়ক সম্পাদক শওকত আলী আবির (ফিজিক্স), কাইফ আহমেদ (ফিজিক্স), এম আরাফাত মাহমুদ (ম্যানেজমেন্ট) ও মো. নিহাল বিন সাগর (ম্যানেজমেন্ট)। প্রচার সম্পাদক তানভীর হোসেন (এপিএম), তাহসিন খান (বিএনআই) ও খন্দকার দিদারুল আলম রাহাত (কেমিস্ট্রি)। কালচারাল সেক্রেটারি শিফা রেহমান (বিএমবি), রাগিব শাহরিয়ার রাদ (ডিভিএম) ও সাব্বির আহমেদ (সিএসই)। ক্রীড়া বিষয়ক সম্পাদক নাফিস ইসলাম সাদিন (ফাইন্যান্স) ও মো. মাহমুদ হোসেন মেহেদী (কেমিস্ট্রি)।ছাত্রকল্যাণ সম্পাদক মো. তাহসিন খান (বিএনআই) ও নুর হাসনাত (কেমিস্ট্রি)। হসপিটালিটি ম্যানেজমেন্ট সম্পাদক রওশনারা আক্তার রুনা (ডিভিএম) ও মালিহা তাজরিম হ্যাপি (মার্কেটিং)।
এ ছাড়া উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন আহমেদ আশরাফুল আলম শিহাব, মো. আশিকুর রহমান তৌকি, রায়হানা মালিক সেঁজুতি, খন্দকার অলীন মোস্তফা, মুজাহিদুর রহমান চৌধুরী, মালিহা মাহতাব মিথিলা, মো. রাফসান জানি, মো. রাহাত ইসলাম, ফয়সাল আহমেদ অনিক, মাহবুবা আলম সিথী ও ভূবন ঘোষ।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, একতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে কাজ করে আসছে ঢাকা জেলা সমিতি।
