মঙ্গলবার ১৮, আগস্ট ২০২৬

মঙ্গলবার ১৮, আগস্ট ২০২৬ -- : -- --

বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি শুভ,সম্পাদক রুশাইদ

তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম

সভাপতি শুভ,সম্পাদক রুশাইদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী শুভ কর্মকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুশাইদ আহমেদ।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্বের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যকালের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে শুভ কর্মকার ও রুশাইদ আহমেদকে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শাখাটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে।

নতুন নেতৃত্বকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ লেখকদের মধ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। লেখালেখিতে শিক্ষার্থীদের উৎসাহিত করা, তরুণ লেখকদের সৃজনশীলতা বিকাশ এবং সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক চর্চার পরিসর আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে নতুন কমিটি কাজ করবে বলে আশা করা হচ্ছে।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক রুশাইদ আহমেদ বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ শিক্ষার্থীদের লেখালেখি এবং বুদ্ধিবৃত্তিক চর্চার যে সংস্কৃতি দেশের শিক্ষাঙ্গনে সৃষ্টি করেছে, সেটিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উৎসাহী ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে আমরা সচেষ্ট। আমি আশা করি, সকলে সম্মিলিতভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।”

নবনিযুক্ত সভাপতি শুভ কর্মকার বলেন, “তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটি আমার জন্য আনন্দের পাশাপাশি একটি বড় দায়িত্বও। আমি একা নই, সবাইকে সঙ্গে নিয়ে ফোরামকে আরও সুন্দর ও সক্রিয়ভাবে এগিয়ে নিতে চাই। তরুণদের লেখনী, চিন্তা ও সৃজনশীলতাকে আরও এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করব। সবার সহযোগিতা ও পরামর্শ সবসময় প্রত্যাশা করি।”

Link copied!