প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগ এর ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল১৯ জুলাই (রবিবার) ২০২৬ রাতে নগরীর দ্যা গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এতে সভাপতিত্ব করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমই বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী নিজাম উদ্দিন বাবু।
