মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬

মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ -- : -- --

পরিবেশ উৎসবে চ্যাম্পিয়ন মেট্রোপলিটন শিক্ষার্থী কবির আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

সিলেটে ‘পরিবেশ উৎসব ২০২৬’-এর টেকসই প্রকল্প প্রদর্শনী (সাসটেইনেবল প্রজেক্ট ডিসপ্লে) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের ৬২তম ব্যাচের শিক্ষার্থী কবির আহমেদ। সিনিয়ির ক্যাটাগরিতে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে সোমবার (১৩ জুলাই) এই তথ্য জানানো হয়। জনসংযোগ শাখা জানায়, সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর (ডিওই) কার্যালয় থেকে কবির আহমেদকে আনুষ্ঠানিকভাবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার ও স্বীকৃতি প্রদান করা হয়।

পরিবেশষ উৎসবে তিনি তাঁর উদ্ভাবনী প্রজেক্ট “সাসটেইনেবল হাইব্রিড রিনিউয়েবল এনার্জি হার্ভেস্টিং সিস্টেম” (টেকসই হাইব্রিড নবায়নযোগ্য শক্তি আহরণ পদ্ধতি) সফলভাবে প্রদর্শন করে বিচারকদের মন জয় করেন।

কবির আহমেদের এই অসাধারণ সাফল্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইইই বিভাগ আনন্দিত ও গর্বিত। এদিকে, কবিরের সাফল্যকে অভিনন্দিত করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী।

অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, “কবিরের এই গৌরবময় অর্জন তাঁর অনন্য মেধা, কঠোর পরিশ্রম এবং পরিবেশবান্ধব টেকসই প্রকৌশল সমাধানের প্রতি গভীর প্রতিশ্রুতিরই প্রতিফলন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর এই উদ্ভাবনী যাত্রার ভূয়সী প্রশংসা করছে এবং তাঁর ভবিষ্যৎ একাডেমিক ও পেশাগত জীবনের সার্বিক সাফল্য কামনা করেছে।”

Link copied!