বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ -- : -- --

আইজেম কম্পিটিশনের বিচারক হিসেবে নির্বাচিত হলেন তরুণ বিজ্ঞানী মারজানা আক্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম

ফাইল ফটো

বাংলাদেশের তরুণ বিজ্ঞানী মারজানা আক্তার ২০২৬ সালের আইজেম কম্পিটিশনের বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশ্বের বৃহত্তম সিনথেটিক বায়োলজি ও বায়োইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতা হিসেবে পরিচিতআইজেম এ প্রতি বছর মিট,হার্ভার্ড ,স্ট্যানফোর্ড, অক্সফোর্ড সহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে।

মারজানা আক্তারের এই অর্জন বাংলাদেশের তরুণ বিজ্ঞানী সমাজের জন্য অত্যন্ত গর্বের। এর আগে তিনি ২০২৬ সালে Asian Scientist 100 তালিকায় স্থান করে নেন এবং জাতিসংঘ-সংশ্লিষ্ট UNODA Young Women for Biosecurity Fellowship এ নির্বাচিত হয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

উল্লেখ্য, মারজানা আক্তারের স্বামী Yusha Araf ২০২২ সালে iGEM Competition-এর প্রথম বাংলাদেশি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে iGEM-এর Safety and Security Committee সদস্য হিসেবেও কাজ করছেন এবং এর আগে জাতিসংঘ সদর দপ্তর, জেনেভায় Biological Weapons Convention-এর Ninth Review Conference-এ iGEM delegate হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন।

একই পরিবার থেকে আন্তর্জাতিক বিজ্ঞান, বায়োসিকিউরিটি ও সিনথেটিক বায়োলজির এমন গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব বাংলাদেশের জন্য এক অনন্য সম্মানের বিষয়। মারজানা আক্তারের এই অর্জন দেশের তরুণ গবেষক, বিশেষ করে নারী বিজ্ঞানীদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।

Link copied!