প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ১১:৪১ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বদরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বদরগঞ্জ উপজেলা ছাত্র সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের বার্ষিক সম্মেলনে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানবিন হাসান রবিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহীন বাদশা সুমন।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক হিসেবে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মেরাজ-ই-আহামেদ রনি, কোষাধ্যক্ষ হিসেবে এগ্রিকালচার বিভাগের মুসবিতুল হক লিফাত এবং প্রচার সম্পাদক হিসেবে আরবি বিভাগের গুলশানারা দুলালি নির্বাচিত হয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত আংশিক কার্যনির্বাহী কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা চূড়ান্ত করে ঘোষণা করবে।
সংগঠনের উপদেষ্টা মণ্ডলী গত ১০ জুলাই ২০২৬ তারিখে আলোচনার মাধ্যমে এ কমিটি অনুমোদন করেন।
নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দক্ষ নেতৃত্ব, ঐক্য, সততা ও নিষ্ঠার মাধ্যমে বদরগঞ্জ উপজেলা ছাত্র সমিতি ভবিষ্যতে আরও শক্তিশালী, সুসংগঠিত ও সাফল্যমণ্ডিত সংগঠন হিসেবে এগিয়ে যাবে। একই সঙ্গে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করা হয়।
উল্লেখ্য, বদরগঞ্জ উপজেলা ছাত্র সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় এবং দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বদরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
