বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ -- : -- --

বাউবির ১০ ও ১১ জুলাইয়ে অনুষ্ঠিতব্য বিভিন্ন পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৮:০৩ পিএম

ফাইল ফটো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিভিন্ন প্রোগ্রামের আগামী ১০ ও ১১ জুলাই, ২০২৬ (শুক্রবার ও শনিবার) তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। আজ (৮ জুলাই, ২০২৬) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

স্থগিতকৃত পরীক্ষাসমূহ হচ্ছে :
১. MA and MSS (Preliminary) প্রোগ্রামের Term-242 (Semester 2nd)
২. বিএজিএড প্রোগ্রামের ২৫২ টার্মের (জুলাই-ডিসেম্বর, ২০২৫) ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টার
৩. MPH Examination 252 Term (1st & 3rd semester)
৪. মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫ (২৫২ টার্ম)-এর ১ম ও ২য় সেমিস্টার
৫. BBA Examination-241 Term (1st, 3rd, 5th & 7th level)

স্থগিতকৃত এই পরীক্ষাসমূহের নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত তথ্য ও আপডেটের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.bou.ac.bd) ভিজিট করার অনুরোধ করা হলো।

Link copied!