বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ -- : -- --

বিশ্বকাপের শেষ আটে যে যার মুখোমুখি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৭:৪১ এএম

সংগৃহীত ছবি

নকআউট পর্বের দ্বিতীয় ধাপের খেলা শেষে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইনআপ। শেষ ষোলো থেকে জয় পাওয়া আটটি দল এখন লড়বে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে।

মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম ও আর্জেন্টিনার পর সর্বশেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। অন্যদিকে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে তিন আয়োজক কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে।

এছাড়া প্যারাগুয়ে, ব্রাজিল, পর্তুগাল, মিশর ও কলম্বিয়ারও টুর্নামেন্ট শেষ হয়েছে এই পর্বেই।

আগামী ৯ জুলাই রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ার্টার ফাইনাল। সেখানে দুইবারের ফাইনালিস্ট ফ্রান্স মুখোমুখি হবে মরক্কোর। ১০ জুলাই রাত ১টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে স্পেন খেলবে বেলজিয়ামের বিপক্ষে।

১১ জুলাই রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। পরের দিন সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে। চারটি ম্যাচের বিজয়ী দলগুলো জায়গা করে নেবে টুর্নামেন্টের সেমিফাইনালে।

বৃহস্পতিবার, ৯ জুলাই
ফ্রান্স বনাম মরক্কো

সময় রাত ২টা

ভেন্যু: জিলেট স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস

শুক্রবার, ১০ জুলাই
স্পেন বনাম বেলজিয়াম

সময় রাত ১টা

ভেন্যু: সোফাই স্টেডিয়াম, ইনগলউড, ক্যালিফোর্নিয়া

শনিবার, ১১ জুলাই
নরওয়ে বনাম ইংল্যান্ড

সময় রাত ৩টা

ভেন্যু: হার্ড রক স্টেডিয়াম, মায়ামি গার্ডেনস

রোববার, ১২ জুলাই
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড

সময় সকাল ৭টা

ভেন্যু: অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি

Link copied!