মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬

মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ -- : -- --

এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় ইউটিএফের নিন্দা ও ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৭ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

গতকাল (৬ জুলাই ২০২৬) সোমবার'জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'-এর জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) এর আহবায়ক প্রফেসর ড. মো: সিরাজুল ইসলাম ও সদস্য সচিব ড. শামীম হামিদী। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করেন। 

উল্লেখ্য যে ,গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ যুগান্তকারী জনবান্ধব কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে আজ রোববার সাভারে পদযাত্রা ও সমাবেশের মধ্যদিয়ে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি শুরু করেছে দলটি। জুলাই বিপ্লবের প্রতিপক্ষ শক্তি বিপ্লবীদের ভয়দেখাতে এবং জুলাই ঐক্য ও সংহতি বিনষ্ট করতে এধরণের হামলার পথ বেঁচে নিয়েছে বলে ইউটিএফ মনেকরে। এধরণের হামলার ঘটনা দেশে চলমান আইনশৃংখলার অবনতির চিত্র আবারো সামনে নিয়ে আসলো।

Link copied!