মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬

মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ -- : -- --

খুকৃবিতে উদ্যোক্তা উন্নয়নমূলক সংগঠনের কার্যনির্বাহী কমিটি

..

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৪ পিএম

ফাইল ফটো

খুকৃবি,প্রতিনিধি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব বিকাশ, সফট স্কিল উন্নয়ন এবং টেকসই কৃষিভিত্তিক অর্থনীতি ও উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একমাত্র উদ্যোক্তা উন্নয়নমূলক সংগঠন ‘সাস্টেইনেবল এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব’এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস স্ট্যাটীস অনুষদের মোঃসজল আহমেদ এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে নির্বাচিত হয়েছেন একই অনুষদের ওমর ফারুক জিসান।

সংগঠনটি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তাভাবনা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, মেন্টরশিপ ও বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি, সম্ভাবনাময় উদ্যোক্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদানেও কাজ করবে।

নবনির্বাচিত সভাপতি  মোঃ সজল ‌আহমেদ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক জিসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, দক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নিতে সংগঠনটি আন্তরিকভাবে কাজ করবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে ক্লাবটি শিক্ষার্থীদের জন্য কার্যকর ও সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!