মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬

মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ -- : -- --

বাকৃবিতে ডিভিএম ৬৫ তম ব্যাচে ভর্তি হয়েছে ২৯ জন বিদেশি শিক্ষার্থী

বাকৃবি থেকে মো.আবু হানিফ

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০৮:০৭ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রিতে ভর্তিকৃত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায়  ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের গ্যালারিতে ওই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষদ সূত্রে জানা যায় এবার বাকৃবি ডিভিএম ডিগ্রিতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা ৭৯ জন। এর মধ্যে ৫০ জন বাংলাদেশি , ২৯ জন বিদেশি। এছাড়াও ১৪ জন ভর্তি নবায়নকৃত শিক্ষার্থী রয়েছে।

‎উক্ত নবীনবরণ  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান। আরও উপস্থিত ছিলেন এনাটমি ও হিস্টোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুল আওয়াল, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মাদ তোফাজ্জল হোসেন, ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. কামরুল ইসলাম, ফার্মাকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. ফাতেমা আক্তার, প্যারাসাইটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. বাবুল চন্দ্র রায়, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মকবুল হোসাইন, মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সহযোগী অধ্যাপক ড. মোছা. সোনিয়া পারভীন, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রফিকুল আলমসহ অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ৬৫তম ব্যাচের নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

‎অনুষ্ঠানে প্রত্যেক বিভাগের প্রধানগণ তাঁর বিভাগের অন্যান্য শিক্ষকদের পরিচয় করিয়ে দেন, এবং নিজ বিভাগের কোর্স কারিকুলাম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে নবীন শিক্ষার্থীদের ধারণা দেন।

‎‎অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, তোমারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ এটা এখন তোমাদের ক্যাম্পাস, আমরা শুধু তার অংশ। এখন তোমাদের কঠোর পরিশ্রম করে নিজেদের গড়ে তুলতে হবে, তাহলেই তোমরা তোমাদের পরিবারকে গর্বিত করতে পারবে।

Link copied!