মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬

মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ -- : -- --

কুবির চিত্তনামা'র নবীন বরণ ও নতুন কমিটি

কুবি থেকে আহসান হাবিব রাফি

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৩ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) সাহিত্য ও সামাজিক সংগঠন চিত্তনামা কর্তৃক নতুন কমিটি ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (৬ জুলাই) সোমবার বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল ফাহাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ঋক্তা চক্রবর্তী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের ড.নাহিদা বেগম, প্রত্নতত্ত্ব বিভাগের মো. মোর্শেদ রায়হান এবং শিশু ও কিশোর মেলা সংগঠনের সম্পাদক দীপা মজুমদার।

বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন ও ক্রীড়া প্রতিযোগিতা মধ্যে দিয়ে অনুষ্ঠানটি আয়োজিত হয়। গান, কবিতা আবৃত্তি,নাচ এছাড়াও ছেলে মেয়ে উভয়ের জন্য হাঁড়ি ভাঙ্গা ও পিলো পাসিং খেলার আয়োজনের মধ্য দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

কমিটির নবনিযুক্ত সভাপতি আল ফাহাদ বলেন, 'চিন্তা ও চিত্তের প্রকাশ ঘঠুক, মূল্যবোধের চর্চা হোক' এই স্লোগানকে সামনে রেখে আজ থেকে বছর চারেক আগে চিত্তনামা তার পদযাত্রা শুরু করে। যদিও শুরুর পথটা খুব বেশি মসৃণ ছিল নাহ। দুর্গম গিরি ডিঙিয়ে, কান্তার মরু পাড়ি দিয়ে চিত্তনামা আজ চিত্তের কথা বলছে। আমাদের কাঁধে আজ যে দায়িত্ব অর্পিত হলো আমরা যেন তা আমাদের পূর্বসূরিদের ন্যায় অব্যাহত রাখতে পারি, এই মুহূর্তে এটাই আমাদের প্রধান দায়িত্বের । এই যান্ত্রিকতার যুগে, অমানবিকর যুগে মূল‍্যবোধ চর্চাটা যাতে মারা না যায় সেদিক দিকে আমাদের বিশেষ নজর আছে। থাকবে। একইসঙ্গে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান আপনারাও এই মূল্যবোধের চর্চায় শামিল হোন।'

এছাড়াও কমিটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক ঋক্তা চক্রবর্তী বলেন, 'মানুষ হওয়ার ও মূল্যবোধের লড়াই করে চিত্তনামা। চিন্তার যে প্রকাশ সেটা নিয়েই কাজ করে। বিশ্ববিদ্যালয়ের যে ব্যস্ততা তারমধ্যে চিত্তনামা একটি বন্ধুত্বপূর্ণ সংগঠন। আমরা দায়িত্ব পেয়েছি। সামনের দিনে আমরা এই মূল্যবোধ ও মনুষ্যত্ব রক্ষার কাজ করব সে আশা ব্যক্ত করি।'

ড. নাহিদা বেগম বলেন, 'চিত্তনামার মাধ্যমে আমরা কী করে বলতে হয়?হৃদয়ের কথা কেমন করে ধারণ করতে হয়? এবং তা কীভাবে প্রকাশ করতে হয় এসব কিছু শিখি। চিত্তনামার মাধ্যমে মানুষ নিজের ভেতরের কথাগুলো স্বাধীন ও সাহসের সাথে বলবে। এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের যে আত্মপ্রত্যয় আমার বিশ্বাস, ভবিষ্যতে এটি একটি বৃহৎ সংগঠনে পরিণত হয়ে আরও বহুদূর এগিয়ে যাবে।'

শিশু ও কিশোর মেলা সংগঠনের সম্পাদক দীপা মজুমদার বলেন,'অসংখ্য মানুষের শ্রম, মেধা ও মুক্তচিন্তার চর্চার মাধ্যম আজকের ‘চিত্তনামা’। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক পরিসরে নিজেদের যুক্ত করতে হলে বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেকেও জ্ঞান সৃষ্টির সক্ষমতা অর্জন করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ

Link copied!