মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬

মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ -- : -- --

‘নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্পে মানবসম্পর্ক:সামাজিক রাজনৈতিক সংবেদ’ শীর্ষক খুবিতে সেমিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০৮:২৪ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্পে মানবসম্পর্ক: সামাজিক-রাজনৈতিক সংবেদ’ শীর্ষক গবেষণা প্রকল্পের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৬ জুলাই) সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর একাডেমিক ভবনের মাল্টিপারপাস কক্ষে আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞানের পাশাপাশি শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকেন্দ্রিক গবেষণায়ও সমান গুরুত্ব দিতে হবে। গবেষণার মাধ্যমে শিল্প-সংস্কৃতির শেকড়ের তথ্য-উপাত্ত উদ্ঘাটন করতে হবে। এ ক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি গবেষণারও ব্যাপক সুযোগ রয়েছে। গবেষণার মূল লক্ষ্য হওয়া উচিত দেশ ও সমাজের কল্যাণে জ্ঞান সৃষ্টি এবং তা কাজে লাগানো।

তিনি আরও বলেন, নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্পে মানবসম্পর্ক, সামাজিক বাস্তবতা ও রাজনৈতিক প্রেক্ষাপটকে গবেষণার মাধ্যমে নতুনভাবে তুলে ধরার এ উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের গবেষণায় আরও বেশি আগ্রহী হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট গবেষকদের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ দুলাল হোসেন। গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের গবেষক প্রফেসর ড. শেখ মোঃ রজিকুল ইসলাম। তিনি তাঁর উপস্থাপনায় নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্পে মানবসম্পর্ক, সামাজিক বাস্তবতা এবং রাজনৈতিক সংবেদ ও প্রেক্ষাপটের বিভিন্ন দিক বিশদভাবে তুলে ধরেন।

রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে বিষয়-বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথী। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ আবুল ফজল। অনুুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শাকিলা আলম।

এ সেমিনারে বাংলা ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

Link copied!